০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

গাজীপুরের টঙ্গীতে নাশকতার চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমির হোসেন লিটনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাতে টঙ্গীর খরতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার লিটন টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি ৫১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ জানায়, সম্প্রতি চট্টগ্রাম ও নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। তারই ধারাবাহিকতায় গাজীপুরেও বড় ধরনের মিছিল করে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল সংগঠনটির নেতাকর্মীরা। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে গাজীপুরের একাধিক আওয়ামী লীগ নেতা। মিছিল করে আইনশৃঙ্খলা হুমকির মুখে ফেলতে আমির হোসেন একাধিক গোপন মিটিং করেছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে খরতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যে বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান পরিচালিত হচ্ছে। লিটনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Update Time : ০৫:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬