০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন গৃহবধূ

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০ Time View

সবুজদিন রিপোর্ট।।

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (২০) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলার পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা বেগম ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকার বাসিন্দা। তিনি কাপুড়িয়া সদরদী গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন ফাতেমা বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

তবে তিনি কি কারণে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন প্রাথমিকভাবে জানাতে পারে নাই পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি টেনের নিচে ঝাঁপ দিয়েছেন তা জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন গৃহবধূ

Update Time : ০১:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬