১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দল তৈরি করতে অধিনায়ককে সময় দেওয়া উচিত: মিরাজ

  • Reporter Name
  • Update Time : ০৩:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১৪৯ Time View

ক্রীড়া প্রতিবেদক

সংবাদ সম্মেলনটা ছিল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজপূর্ব। কিন্তু সেখানে ওই প্রসঙ্গ এল কমই। ওয়ানডেতে এ বছর নতুন একটা যাত্রা শুরু করছে বাংলাদেশ।
ঘরে–বাইরে মিলিয়ে এই সংস্করণে ম্যাচ আছে ২২টি। র্যা ঙ্কিংয়ে অন্তত শীর্ষ ৯–এ থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জও আছে বাংলাদেশের সামনে।
শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। এই সিরিজের আগে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সংবাদ সম্মেলনে তাই মুখ্য হলো সেসব বিষয়। এর মধ্যে বারবার প্রশ্ন এল মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়েও—তাঁর দর্শন, ব্যক্তিগত পারফরম্যান্স, এমনকি প্রশ্ন হলো নেতৃত্বে তাঁর ভবিষ্যৎ নিয়েও।
মিরপুরে আজ ভবিষ্যতের প্রসঙ্গ অবশ্য দূরেই সরিয়ে রাখলেন মিরাজ। আগামী জুন পর্যন্ত অধিনায়ক হিসেবে মেয়াদ আছে তাঁর, মিরাজ আপাতত মনোযোগ রাখতে চান এটুকু পর্যন্তই।
অধিনায়কত্ব নিয়ে নিজের সামগ্রিক ভাবনা মিরাজ জানালেন এভাবে, ‘আমার কাছে মনে হয়, অধিনায়কত্ব যাঁকেই দেওয়া হোক না কেন, তাঁকে সময় দিলে সুন্দরভাবে দলকে তৈরি করা যায়। এগুলো তো নিশ্চয়ই ক্রিকেট বোর্ড দেখবে, সিদ্ধান্ত নেবে (ভবিষ্যৎ)। আমার যে ভূমিকা—আমাকে যত দিনের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে।’
অধিনায়ক হিসেবে মিরাজের যাত্রাটা তেমন সুখকর নয়
অধিনায়ক হিসেবে ওয়ানডেতে মিরাজের যাত্রাটা তেমন সুখকর নয়। ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন মাত্র ৩টিতে, যার দুটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে। সেটিকে নিজের জন্য অনুপ্রেরণা হিসেবে নিয়ে মিরাজ এখন তাকিয়ে সরাসরি বিশ্বকাপ খেলায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

দল তৈরি করতে অধিনায়ককে সময় দেওয়া উচিত: মিরাজ

Update Time : ০৩:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬