০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমলো জেট ফুয়েলের

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১১ Time View

সবুজদিন রিপোর্ট।।

উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য লিটারে ১৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন আদেশে অভ্যন্তরীণ রুটে ১৬৫ দশমিক ৮৮ টাকা থেকে কমিয়ে ১৫০ দশমিক ২১ টাকা এবং আন্তর্জাতিক রুটের জন্য ১ দশমিক ০৮ ডলার থেকে কমিয়ে দশমিক ৯৮ ডলার নির্ধারণ করা হয়েছে।

রোববার (৭ জুন) নতুন দরের আদেশ ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ মে দাম কমিয়ে দেয় বিইআরসি। সে হিসেবে প্রায় ১৪ দিনের ব্যবধানে ফের কমানো হলো জেট ফুয়েলের দাম। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগে পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে একই মাসে একাধিক দফায় দাম সমন্বয়ের রেকর্ড রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দাম কমলো জেট ফুয়েলের

Update Time : ০৫:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬