০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়ের বিপক্ষে ছিটকে গেলেন পাকেতা, বিশ্বকাপ নিয়েও শঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

বিশ্বকাপে ব্রাজিলের শিবিরে দুশ্চিন্তা আরও বাড়াল লুকাস পাকেতার চোট। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারবেন না এই মিডফিল্ডার। তবে টুর্নামেন্টে আবারও মাঠে ফেরার লক্ষ্যে তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সোমবার জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধের পরই মাঠ ছাড়তে বাধ্য হন পাকেতা। পরে করা পরীক্ষায় তার বাঁ পায়ের উরুর পেছনের পেশিতে চোট ধরা পড়ে।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, পাকেতাকে জাতীয় দলের মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা দেওয়া হবে। যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে মাঠে ফেরানোই চিকিৎসকদের লক্ষ্য।

তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের গ্রেড-টু হ্যামস্ট্রিং স্ট্রেইন হয়েছে। এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত প্রায় তিন সপ্তাহ সময় লাগে। ফলে বিশ্বকাপে তার ফেরার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে ব্রাজিলের টুর্নামেন্টে কত দূর এগোতে পারে তার ওপর।

তবু আশাবাদ হারাচ্ছেন না পাকেতা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বিশ্বাস… এর আগেও আমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি।’

চলতি বিশ্বকাপে ব্রাজিলের চারটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন পাকেতা। মাঝমাঠে তার অনুপস্থিতি কোচ কার্লো আনচেলত্তির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

এর আগেই হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনহা। তার জায়গায় দলে সুযোগ পাচ্ছেন বোর্নমাউথ উইঙ্গার রায়ান।

আগামী রবিবার নিউ জার্সিতে শেষ ষোলোর লড়াইয়ে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকেতাকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেফতার

নরওয়ের বিপক্ষে ছিটকে গেলেন পাকেতা, বিশ্বকাপ নিয়েও শঙ্কা

Update Time : ০৫:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬