০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

পটুয়াখালীতে সেফটি ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার ওরফে আশরাফ মোল্লা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত নতুন সেফটি ট্যাংক পরিস্কারের কাজ করতে গিয়ে প্রথমে নূহু ট্যাংকের মধ্যে পড়ে যান। তাকে উদ্ধার করতে গেলে আশরাফ মোল্লাও ট্যাংকির ভেতরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ট্যাংকের কিছু অংশ ভেঙে দুই জনকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তারা মারা যান।

স্থানীয়দের ধারণা, সেফটি ট্যাংকে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হতে পারে। পরবর্তীতে এমন দুর্ঘটনা এড়াতে সেফটি ট্যাংক বা বন্ধ স্থানে কাজের আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

Update Time : ০৪:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬