১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৩ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউআরসিসি) এর
নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ আবারোও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ ছাতা প্রতিকে-৪৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল খালেক চেয়ার প্রতিকে-৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উপজেলার ৮৩ টি সমবায় সমিতির মধ্যে ৮১টি সমিতির প্রতিনিধিরা ভোট প্রদান করেন।
নির্বাচনে ৩ নম্বর ব্লকে এক জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে মোঃ রেজাউল
করিম- ৯ ভোটে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী ইকবাল হোসেন ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। বিনা
প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি পদে আবু সালেহ মোঃ ইকবাল ও বিভিন্ন ব্লকের সদস্য পদে সুধীর
চন্দ্র দাশ,এসএম লুৎফর রহমান, দীপক চন্দ্র সরকার, দিপংকর সানা ও প্রকাশ চন্দ্র মন্ডল
পুনঃ নির্বচিত হয়েছেন।
২২ এপ্রিল বুধবার সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ভোট
গননাকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় অফিসার মোঃ হুমায়ূন কবির,
পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও
সমবায় দপ্তরের পরিদর্শক মোঃ আমির হোসেন।

এদিকে প্রানকৃষ্ণ দাশ পুনরায় সভাপতি পদে নির্বাচিত হওয়ার তিনি সকল সমিতির সভাপতি-
সম্পাদক, প্রতিনিধি ভোটার, নির্বাচন পরিচালনা কমিটি, গনমাধ্যম কর্মিসহ বিভন্ন শ্রেনী পেশার
মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

Update Time : ০৯:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬