০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা স্বঘোষিত জামায়াত নেতার ; রাস্তায় ঘর নির্মাণ

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৮ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় ডিসিআর পাওয়ার জন্য প্রতিপক্ষের ৪৭ বছরের দখলি সম্পত্তি জবর দখল করতে যেয়ে ব্যর্থ হলেন স্বঘোষিত জামায়াত নেতা মন্টু কাগুজী। তবে পুলিশের হস্তক্ষেপে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা মৌজার লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা ইকবাল কাগুজী প্রায় ৭ বিঘা জমিতে নব্বইয়ের দশক থেকে চিংড়ি ও ধান চাষ করে আসছেন। এর মধ্যে ৭৩ শতক ভিপি (ভেস্টেড) জমি বাংলা ১৩৮৫ সাল থেকে ১৪৩২ সাল পর্যন্ত ডিসিআর মূলে ভোগদখলে রয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, উক্ত ৭৩ শতক জমির ডিসিআর পাওয়ার লক্ষ্যে এবং জমির দখল প্রমাণের উদ্দেশ্যে ১৭ জুন বুধবার সকালে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী লোকজন নিয়ে ঘেরের পাশের রাস্তার ওপর একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় ঘেরের মালিক ইকবাল কাগুজী বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ইকবাল কাগুজী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

ইকবাল কাগুজী বলেন, আমি এবং আমার পূর্বসূরিরা প্রায় ৪৭ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছি। মোট ৭ বিঘা জমির মধ্যে ৭৩ শতক ভিপি সম্পত্তি রয়েছে। চলতি বছর ওই জমির ডিসিআরের জন্য আবেদন করেছি। কিন্তু মন্টু কাগুজীও একই জমির ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে আমার আবেদনের বিরুদ্ধে আপত্তি দিয়ে পৃথক আবেদন করেছেন।

জমি দখলের বিষয়ে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী জানান, ভূমি অফিস থেকে বলেছে জমি দখলে না থাকলে ডিসিআর পাওয়া যাবেনা সেজন্য দখলে গিয়েছিলাম। আমি জামায়াতে ইসলামী দল করি কিন্তু বর্তমানে কোন পদে নেই।

পাইকগাছা পৌরসভার জামায়াতে ইসলামী মেয়র প্রার্থী এ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু বলেন, মন্টু ভাই জামায়াতে ইসলামী দল করে সত্য তবে সে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নিচের দিকে পদে আছেন।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি জানান, উক্ত জমির ডিসিআরের জন্য উভয় পক্ষ আবেদন করেছে। বিষয়টি শুনানির মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। প্রকৃত দখল ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ডিসিআর প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা স্বঘোষিত জামায়াত নেতার ; রাস্তায় ঘর নির্মাণ

পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা স্বঘোষিত জামায়াত নেতার ; রাস্তায় ঘর নির্মাণ

Update Time : ০৮:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬