০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছার অপহৃত কিশোরী খাগড়াছড়ি থেকে উদ্ধার; আসামি আটক

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৭ Time View

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি ইমনকে খাগড়াছড়ির রামগড় থানা এলাকা থেকে আটক ও অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার ঘোষাল এলাকার মৃত ছবিদুল গাজীর মেয়ে সাদিয়া আক্তার তন্নী (১৫)কে ৮ জুন প্রেমের সম্পর্কের সূত্র ধরে পাহাড় দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় খাগড়াছড়ি জেলার রামগড় থানার সোনাইপুল গ্রামের মৃত মোস্তফার ছেলে ইমন (২০)।

এ ঘটনায় তন্নী নিখোঁজ হওয়ার পর ১১ জুন তার পরিবার পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে। জিডির ভিত্তিতে থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। এ ঘটনায় ২৮ জুন ভিকটিমের মামী বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২৩।

এদিকে তদন্তের ধারাবাহিকতায় ২৮ জুন রবিবার সন্ধ্যা ৭টার দিকে রামগড় থানা পুলিশের সহযোগিতায় রামগড় সোনাইপুল এলাকায় অভিযান পরিচালনা করে ইমনের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই সময় অপহৃত কিশোরী সাদিয়া আক্তার তন্নীকেও উদ্ধার করে পুলিশ।

অভিযানটি পরিচালিত হয় সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজার সার্বিক দিকনির্দেশনায় এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে। অভিযানে নেতৃত্ব দেন এসআই সুকান্ত বিশ্বাস ও থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, জিডির পর থেকেই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামির অবস্থান শনাক্ত করতে আমরা সক্ষম হই এবং ভিকটিমকে উদ্ধার ও আসামিকে আটক করে সোমবার ভোরে পাইকগাছায় আনা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই : তথ্য উপদেষ্টা

পাইকগাছার অপহৃত কিশোরী খাগড়াছড়ি থেকে উদ্ধার; আসামি আটক

Update Time : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬