০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় বসতঘর থেকে নারীর পঁচা মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

সবুজদিন ডেস্ক।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বসতঘর থেকে নাছরিন বেগম (৬০) নামের এক নারীর পঁচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২এপ্রিল) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের নিজ বসতঘর থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর স্ত্রী। তিনি পরিবার-পরিকল্পনা বিভাগের একজন অবসরপ্রাপ্ত মাঠকর্মী।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় ওই ঘর থেকে উৎকট দূর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি বাড়ির লোকজনকে জানানো হয়। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে মেঝেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের মেঝে থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে তার মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় বসতঘর থেকে নারীর পঁচা মরদেহ উদ্ধার

Update Time : ০৪:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬