০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে সানজিদা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের ডালিয়া ক্যালেন এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়। শিশু সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের শিশুকন্যা।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়ির পাশের খেলাধুলার একপর্যায়ে নিখোঁজ হয় শিশু সানজিদা। পরে পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা বিভিন্ন স্থানে বিকেল থেকে রাতভর খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরের দিন দুপুরে সানজিদার বাড়ির নিকটবর্তী এলাকার ডালিয়া ক্যালেনের পাশে একটি পাটক্ষেতে এলাকার একজন সানজিদার মরদেহ দেখতে পেয়ে পরবিারের কাছে খবর দেন। পরে সানজিদার পরবিারের লোকজন পাটক্ষেতে শিশুটির মরদেহ পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থানে গিয়ে সানজিদার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

Update Time : ০৩:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬