০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ বহিষ্কার ৪

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

পিরোজপুর প্রতিনিধি,

পিরোজপুরের ভাণ্ডারিয়া দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বরত দুই কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবের এক সহকারীকে কেন্দ্রের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার শাহাবুদ্দিন সিনিয়র কামিল মাদরাসা কেন্দ্রে গণিত (১০৮) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, কেন্দ্রসচিব ও ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহম্মদ আব্দুর রহীম।
বহিষ্কার হওয়া পরীক্ষার্থী মো. মাসুম বিল্লাহ উপজেলার আল গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা শিক্ষার্থী ছিলেন। তার রোল নম্বর ২৩১৬৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৮৭২৯৯৫৯।

এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই কক্ষ পর্যবেক্ষক সহকারী অধ্যাপক পরিতোষ সমদ্দার, সহকারী শিক্ষক ছগির হোসেন এবং কেন্দ্র সচিবের সহকারী মো. এমদাদুল হককে অত্র কেন্দ্রের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রসচিব অধ্যক্ষ মাওলানা মুহম্মদ আব্দুর রহীম জানায়, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ বহিষ্কার ৪

Update Time : ০৫:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬