০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ‘মরার ভান’ করে বেঁচে গেল ছেলে

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৮ Time View

ভোলা (উত্তর) প্রতিনিধি

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নাছিমা বেগম ( ৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ৮ বছরের ছেলেকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম ওই বাড়ির দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। তাদের আবির নামের ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নাছিমা বেগম ও তার ছেলে আবির ওই ঘরে থাকতেন।

শনিবার (১৮ এপ্রিল) ঘটনার তথ্য নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যান নাছিমা বেগম। পরে রাতের আধাঁরে দুর্বৃত্তরা ঘরের প্রবেশ করে নাছিমা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং ছেলে আবিরকে কুপিয়ে জখম করে। পরে ছেলে আবির ভোরে ঘরের বাইরে এসে ডাক চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেয় এবং তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে পাঠায়।

আহত আবির জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় তাকেও আঘাত করে। পরে সে মারা যাওয়ার ভান করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছেন। ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ‘মরার ভান’ করে বেঁচে গেল ছেলে

Update Time : ০৬:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬