০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির।

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৯ Time View

বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন জানিয়েছেন, শিশুটির বয়স আনুমানিক সাত বছর ছিল এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিলো।
শিশুর সাথে অভিভাবক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, মা ছিল। তবে মা মানসিকভাবে সুস্থ নন। তাই হয়তো তিনি বুঝতে পারেননি। আর তারা (মা ও শিশু) দর্শনার্থী না, তারা মাজারেই থাকেন।
উল্লেখ্য, এই ঘটনাটি ঘটে আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে।
এর আগে গত আটই এপ্রিল একটি কুকুরকে পুকুরঘাট থেকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। সেই ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না, জানাল বাংলাদেশ ব্যাংক

বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির।

Update Time : ১২:৫৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬