০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৪৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তি কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে শ্যামলী ঘাট এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, স্থানীয়দের মতে মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বিজয়নগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Update Time : ০৫:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬