০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনির গোলে জয় পেলো রিয়াল

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৫ Time View

স্পোর্টস রিপোর্ট।।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঐ জয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছিল হোসে মরিনিওয়োর বেনফিকা। তিন সপ্তাহ আগে হারলেও লিসবনের দ্য লুজ স্টেডিয়ামে ফিরে ‘বদলা’টা নিয়েই নিল রিয়াল মাদ্রিদ। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগে মুখোমুখি হয় দু’দল। যেখানে ভিনিসিয়াস জুনিয়রের করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে লস বাঙ্কোসরা। এদিন পজেশন ও আক্রমণ সব দিক থেকেই নিজেদের আধিপত্য জাহির করেছে রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা রিয়াল মাদ্রিদ সেরা সুযোগটি পান ম্যাচের ১৯তম মিনিটে। তবে ভিনিসিয়াসের ভুলে সে যাত্রায় গোলের দেখা পায়নি দলটি। অন্যদিকে বেনফিকা নিজেদের প্রথম আক্রমণটি করে ২৪তম মিনিটে। তবে থিবো কর্তোয়ার নেপুণ্যে রক্ষা পায় রিয়াল। ফ্রেডরিকের শটে বল একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক। বিরতির আগে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও সেসব চেষ্টা ব্যর্থ হয় এমবাপ্পে-ভিনিদের। ফলে গোলশূণ্য ড্র নিয়েই বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরেই গোল পায় অতিথিরা। দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে এমবাপ্পের পাস থেকে জোড়ালো শটে বল পাঠান ভিনি। অবশ্য গোল করেও বিপদে পড়েন ভিনি। আপত্তিকরভাবে গোল উদযাপন করে হলুদ কার্ড দেখেন তিনি। ম্যাচের ৭৯তম মিনিটে আরও একবার গোলের খুব কাছাকছি গিয়েছিল রিয়াল। তবে এবার ভিনিসিয়াসের নেওয়া শট ঝাঁপিয়ে আটকে দেন ক্রুবিন। ছয় মিনিট পর রিয়ালের ডি-বক্সের বাইরে থেকে একটি ফ্রি কিক পায় বেনফিকা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। এরপর নির্ধারিত ৯০ মিনিট শেষে আরও ১২ মিনিট যোগ করা সময় পেয়েও কোর্তোয়াকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি দলটি। ফলে ১-০ গোলের হার দেখতে হয় মরিনিওয়োর শিষ্যদের। ফিরতি লেগে আগামী বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও মুখোমুখি হবে দু’দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

ভিনির গোলে জয় পেলো রিয়াল

Update Time : ০৭:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬