১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-খাদ্যপণ্যসহ আটক ১৯

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৬ Time View

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও খাদ্যপণ্যসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুইটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটার দিকে কোস্ট গার্ড অপারেশন কোরাল দ্বীপ-এ নিয়োজিত জাহাজ অপূর্ব বাংলা নিয়ে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুইটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
এর মধ্যে রয়েছে ১১৪০ বস্তা সিমেন্ট, পাঁচ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭০৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস। পাচারকাজে ব্যবহৃত মাছ ধরার দুইটি নৌকাও এ সময়ে জব্দ করা হয়েছে। পাশাপাশি ওই দুই নৌকায় থাকা ১৯ জনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা মালামাল, নৌযান ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তবর্তী সমুদ্র এলাকায় পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-খাদ্যপণ্যসহ আটক ১৯

Update Time : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬