১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১১ Time View

আলী আজীম, মোংলা (বাগেরহাট)।।

মোংলায় নিরাপদ সড়ক ও সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত
হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌর শহরের সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ এর
সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড
কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। মানববন্ধনে অংশ নেন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

আয়োজকরা জানান, গত সোমবার (২০ এপ্রিল) সকালে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার
চাপায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার শিমু
(১১) নিহত হয়। এর আগেও এই স্থানে একাধিকবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত হয়েছে।
বক্তারা সড়কে দ্রুত সময়ের মধ্যে গতিরোধক স্থাপনের দাবি জানান।

মানববন্ধন শেষে নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা
হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
তালুকদার মোঃ জিয়াদ হোসাইন, প্রভাষক সাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক অপরুপ হালদার,
রেবতী হালদার, ফজিলাতুন্নেছা বকুল, সরদার মেহফুজ আজিজ টুলু, বিলতা হালদার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৯:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬