০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ২ কোটি ২১ লাখ টাকার সোনার বার উদ্ধার, আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১০ Time View

সবুজদিন রিপোর্ট।।

যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির কোমর থেকে ১৩টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।

শুক্রবার (২৬ জুন) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক সাহাব উদ্দিন সরদার (৪৪) বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাচালান চক্রের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে এক ব্যক্তি মোটরসাইকেলে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গদখালী বাজার এলাকায় অবস্থান নেয়।

পরে সাহাব উদ্দিন গদখালী বাজারে পৌঁছালে বিজিবি সদস্যরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালান। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩টি সোনার বার পাওয়া যায়। পরে সোনার বারগুলো এবং চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যশোরে ২ কোটি ২১ লাখ টাকার সোনার বার উদ্ধার, আটক ১

Update Time : ০৯:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬