০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৩৫১ ক্যারেটে ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ এই চালানটি জব্দ করে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্নব দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এসময় সাতক্ষীরার কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫১ ক্যারেট আম জব্দ করা হয়, যার ওজন প্রায় ৯ হাজার কেজি। এসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ক অবস্থাতেই পাকানো হয়েছিল।

ইউএনও অর্নব দত্ত জানান, জব্দকৃত আমগুলো অপরিপক্ক হওয়ায় ধ্বংস করা হবে।

উল্লেখ্য, আজ বুধবার দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো বিনষ্ট করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তালিকায় ৩ বাংলাদেশি পেসার

সাতক্ষীরায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ

Update Time : ০৩:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬