০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত এলাকায় জ্বালানি পাচার ঠেকাতে বিজিবির তৎপরতা বৃদ্ধি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৯৮ Time View

দিনাজপুর প্রতিনিধি ।।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার প্রভাব মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনাজপুরের সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছেন।
বৃহস্পতিবার ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় টহল বৃদ্ধির পাশাপাশি বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাচার রোধে ২৯টি বিওপি ও ৫টি বিশেষ ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করছেন।
তিনি আরও জানান, বোতল ও জারকিনের মাধ্যমে পেট্রোল ও অকটেন ভারতে পাচারের অপচেষ্টা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে জ্বালানি মজুদ ও পাচার সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিজিবি জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর’

সীমান্ত এলাকায় জ্বালানি পাচার ঠেকাতে বিজিবির তৎপরতা বৃদ্ধি

Update Time : ০৫:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬