১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমিত পরিসরে ফ্লাইট চালু করল কাতার

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক

কাতারে সীমিত পরিসরে বিমান চলাচলের অনুমতি দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের পর নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এই প্রথম সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিল কাতার।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল শুক্রবার জানিয়েছে, তাদের আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে।
এএফপি, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানিয়েছে, নিরাপদ ফ্লাইট করিডোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা আজ ৭ মার্চ লন্ডন, প্যারিস, মাদ্রিদ, রোম এবং ফ্রাঙ্কফুর্টে পুনরুদ্ধার ফ্লাইট পরিচালনা করা হবে।
তারা আরও জানিয়েছে, আটকে পড়া পরিবার, বয়স্ক যাত্রী ও জরুরি চিকিৎসার প্রয়োজনে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
কাতারের প্রধান বিমানবন্দর হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর নিশ্চিত করেছে, শুধুমাত্র আটকে থাকা যাত্রীদের উদ্ধার ও এয়ার কার্গো পরিচালনার জন্য ৭ মার্চ শনিবার সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালিত হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত চলমান নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের ওপর নির্ভর করবে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকটের কারণে ফ্লাইট বাতিলের পরিপ্রেক্ষিতে, বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইট সূচি পুনঃনির্ধারণ করবে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে, তাদের ভূখণ্ডে ১০টি ইরানি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে নয়টি তাদের সামরিক বাহিনী প্রতিহত করেছে এবং একটি জনবসতিহীন এলাকায় হামলা চালিয়েছে, যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার কাতার সরকার জানিয়েছে, হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ইরানের হামলার লক্ষ্যবস্তু করা হয়, তবে সবগুলো হামলা প্রতিহত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীমিত পরিসরে ফ্লাইট চালু করল কাতার

Update Time : ০২:২৭:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬