মো: রাকিবুল ইসলাম রাকিব। গাইবান্ধা,সুন্দরগঞ্জ প্রতিনিধি।।
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান যাত্রী মো. রাজু মিয়া (৪০) নামের এক ব্যাক্তি মারা গেছেন। আহৃত হয়েছেন ২ জন।
গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে।
নিহত মো. রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
আহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।
এরমধ্যে মো. আতোয়ার রহমান গুরুত্ব আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক।
আহত মো. আলমগীর হোসাইন বলেন, ভ্যানে করে আমরা সুন্দরগঞ্জ মুখে আসছিলাম। এ সময় সোনালী পরিবহনের বেপরোয়া একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যান উল্টে যায়।
পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মো. রাজু মিয়া সেখানে মারা যান। মো. আতাউর রহমানের অবস্থা বেগতিক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত ১, আহত
-
Reporter Name - Update Time : ১১:৫৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- ২৯৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ












