স্পোর্টস ডেস্ক
টেস্ট খেলুড়ে দলগুলো মধ্যে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে। অথচ এই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই ধুকছে বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের এক মাত্র টেস্টে রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিকের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ।
তৃতীয় উইকেটে ৭৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে খেলায় ফেরান সাবেক ও বর্তমান অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্ত।
২ উইকেটে ১১৩ রান করা বাংলাদেশ এরপর মাত্র ১৭ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।
১১টি বাউন্ডারির সাহায্যে ফিফটি তুলে নেওয়া মুমিনুল ৮১ বলে ৬০ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন। তার বিদায়ের মধ্য দিয়ে ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর মাত্র ৬ রানের ব্যবধানে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এরপর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় আসা-যাওয়ার মিছিলে অংশ নেন। এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন দুই বোলার অমিত হামান ও তাইজুল ইসলাম।
Reporter Name 






















