০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে পুড়ে সকালে মা, দুপুরে মেয়ের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৯ Time View

সবুজদিন রিপোর্ট।।

বগুড়ার কাহালু উপজেলায় আগুনে পুড়ে সোনিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ তার শিশু কন্যাও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনিয়া খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই এলাকার নিজামের স্ত্রী। তাদের মেয়ে মেহা মনি (১০) দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়ার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সেও মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, সোনিয়া বাবার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রান্নার কাজ করছিলেন। এ সময় তার ঘরে আগুন দেখতে পান তারা।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থলে প্রাথমিকভাবে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার উদ্দেশে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগুনে পুড়ে সকালে মা, দুপুরে মেয়ের মৃত্যু

Update Time : ০৫:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬