০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে ৫ বিচারপ্রার্থী আহত

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে ৫ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচতলার কচুয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা আহত বিচারপ্রার্থীদের দেখতে হাসপাতালে যান। সেখানে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

আহতরা হলেন- সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিুল্লাহ শেখ (২৮), ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম মাহাবুব মোর্শেদ লালন জানান, বাগেরহাট জজ আদালতের নিচতলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কচুয়া কোর্টের সামনের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন কয়েকজন বিচার প্রার্থী। হঠাৎ ছাদের পলেস্তারা খসে মাথায় পড়ে ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, পুরোনো এই আদালত ভবনের অনেকস্থানে ফাটল ধরেছে। ভবনের যেসব স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং ফাটল ধরেছে তা দ্রুত সংস্কার করতে গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে বলে জানান এই আইন কর্মকর্তা।

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান, আদালত ভবনের পলেস্তারা খসে দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুর্গত মানুষের প্রয়োজনে সব রকম সহায়তা দিচ্ছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

আদালত ভবনের পলেস্তারা খসে পড়ে ৫ বিচারপ্রার্থী আহত

Update Time : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬