০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি এনগেজড, এই প্রথম কথাটা বললাম’

  • Reporter Name
  • Update Time : ০২:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১২৬ Time View

বিনোদন প্রতিবেদক

শিশুশিল্পী থেকে ঢালিউডের অন্যতম নায়িকা হয়ে ওঠা অভিনেত্রী পূজা চেরি। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। বর্তমানে সিনেমার প্রচার-প্রচারণা ঘিরে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় উঠে এলেন এই নায়িকা। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের পডকাস্টে হাজির হয়ে প্রথমবারের মতো স্বীকার করলেন যে তিনি এনগেজড। অর্থাৎ, ইতিমধ্যেই তার বাগদান সম্পন্ন হয়েছে।
ওই সাক্ষাৎকারে পূজা তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। আপনি কি সিঙ্গেল- এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘এখানে আমি সত্যিটাই বলব। আমি এনগেজড (বাগদান সম্পন্ন), এই প্রথম আমি কথাটা বললাম।’
প্রেমের সম্পর্ক ও মূল্যবোধ নিয়ে পূজা চেরি বলেন, ‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি চাই না ডিভোর্স শব্দটি আমার নামের সঙ্গে যুক্ত হোক। সংসার আর অভিনয় একসঙ্গে চালানো সম্ভব না হলে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।’
তাহলে কবে বিয়ে করছেন পূজা- উপস্থাপকের এই প্রশ্নের জবাবে নায়িকা জানান, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। পারিবারিকভাবেই আয়োজন হবে সবকিছু। ফলে সময় হলে সবাইকে জানিয়ে বিয়ে করাই তার ইচ্ছে।
এদিকে, বিয়ের পর বিনোদন ভুবনে থাকবেন কি-না এ বিষয়ে পূজা চেরির ভাষ্য, ‘আমি যার সঙ্গে এনগেজড, সে খুবই সাপোর্টিভ। মিডিয়ায় কাজ করা বা না-করা এটা সর্ম্পূণ আমার ওপর ছেড়ে দিয়েছে। তার ভাষ্য, ইচ্ছে হলে মিডিয়ায় কাজ কর, ছেড়ে দিতে চাইলে ছাড়বে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

‘আমি এনগেজড, এই প্রথম কথাটা বললাম’

Update Time : ০২:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬