১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে : মমতা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১ Time View

আন্তর্জাতিক ডেস্ক

কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে রাজনৈতিক কর্মসূচির মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও তার স্মৃতি খয়ে যায়নি। তার সবই জানা। তিনি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে।

এ মন্তব্যে মমতা কারও নাম উল্লেখ করেননি। তবে স্থানীয় সাংবাদিকরা বলছেন, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা এবং ভারতে আসামি গ্রেপ্তার প্রসঙ্গেই মমতা মন্তব্য করেছেন।

বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার (২ জুন) অবস্থান কর্মসূচিতে বসেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেওয়া বক্তব্যে তাকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশ থেকে আসা একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না। আমার অধিকারও নেই বলার। কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এইটা তাদের কৃতিত্ব। কিন্তু তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার।’

মমতা আরও বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার। তথ্য ভান্ডার।’
তিনি বলেন, এতদিন আমি বলিনি। কিন্তু আজকে অত্যাচারে শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।’

কলকাতার ওয়াই চ্যানেলে তিনি অবস্থান কর্মসূচিতে বসেছেন। সেখানে তার পাশাপাশি নয়না ব্যানার্জী, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, কল্যাণ চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ ব্যানার্জী-সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মীরা উপস্থিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ-যুবলীগের ৬ জন কারাগারে

আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে : মমতা

Update Time : ০৮:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬