১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ৮ আরোহীর সবাই নিহত

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে থাকা আরোহী আটজনের সবাই নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে, উদ্ধারকারী দলগুলো মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জায়গাটি একটি ঘন জঙ্গলময় ও খাড়া পাহাড়ি এলাকা।

তিনি আরও জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারটির লেজ বলে সন্দেহ করা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট। স্থানীয় উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় বিমানে থাকা ছয়জন যাত্রী ও দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন। শাফি জানান, বাগান এলাকাটির মালিক ছিল ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটা এবং হেলিকপ্টারটি ছিল ম্যাথিউ এয়ার নুসানতারার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ৮ আরোহীর সবাই নিহত

Update Time : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬