১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক

প্রিয় তারকাকে সামনে পেলে অনেকেই ছবি তোলার চেষ্টা করেন। তবে ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ে অনেক সময়ই বেসামাল পরিস্থিতি তৈরি হয়। এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন অভিনেত্রী হিনা খান। ইফতার পার্টিতে গিয়ে ভিড়ের চাপে বিরক্ত হয়ে মেজাজ হারান তিনি।
সম্প্রতি একটি ইফতার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হিনা খান। তাকে এক নজর দেখতে সেখানে ভক্তদের ভিড় জমে যায়। অনেকেই তার সঙ্গে সেলফি তোলার অপেক্ষায় ছিলেন। প্রথমে অনুরাগীদের সেই ইচ্ছা পূরণ করতে চাইলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ভিড়ের মধ্যে শুধু ভক্তই নয়, অনেক আলোকচিত্রীও উপস্থিত ছিলেন। তাদের চিৎকার ও হুড়োহুড়িতে তৈরি হয় বিশৃঙ্খল অবস্থা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে নিরাপত্তারক্ষীরাও তা সামাল দিতে হিমশিম খেতে থাকেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে নিজেই এগিয়ে আসেন হিনা।
রেগে গিয়ে সবাইকে উদ্দেশ করে তিনি বলেন, ‘চুপ, একেবারে চুপ। শান্ত হন আপনারা।’ অভিনেত্রীর এমন প্রতিক্রিয়ার পর কিছুটা শান্ত হয় পরিবেশ।
প্রসঙ্গত, ক্যানসারের সঙ্গে লড়াই করেও নিজের মনোবল হারাননি হিনা খান। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
খুব শিগগিরই তাকে আবার পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান

Update Time : ০২:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬