১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৪:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১০২ Time View

সবুজদিন রিপোর্ট।।

আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে ইরান। যদি তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর না করা হয়, তাহলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে তারা।
ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত নন। টুর্নামেন্টকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ইরানের অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এসব উদ্বেগ সত্ত্বেও ফিফা ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।
নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে নিজেদের ম্যাচগুলো ক্যালিফোর্নিয়া ও সিয়াটলসহ বিভিন্ন শহরে খেলার কথা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আসন্ন ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

Update Time : ০৪:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬