০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আইআরজিসির ভিডিও প্রকাশ

ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে দুটি মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। ইরান বলছে, এটি মার্কিন নৌবাহিনীর প্রচারণামূলক অভিযান ছিল, যা মুখ থুবড়ে পড়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, ইউএসএস মাইকেল মার্ফি ও ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন নামের দুটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ার পারস্য উপসাগরের মুখে পৌঁছানোর পরই ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ক্রুজ ক্ষেপণাস্ত্র জাহাজ দুটিকে লক করে এবং আক্রমণকারী ড্রোন পাঠানো হয় তাদের অনুসরণ করতে।

একটি সামরিক-নিরাপত্তা সূত্র প্রেস টিভিকে বলেছে, ‘ডেস্ট্রয়ার দুটি সম্পূর্ণ ধ্বংসের মাত্র কয়েক মিনিট দূরে ছিল। ইরানি বাহিনী তাদের ঠিক ৩০ মিনিট সময় দিয়েছিল পথ বদলাতে। তারা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে।’

প্রেস টিভি আরও জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে ধরা পড়া এড়াতে চেষ্টা করেছিল। এর মধ্যে ছিল জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দেওয়া। কিন্তু ইরানের রাডার ও উপকূলীয় পর্যবেক্ষণ ব্যবস্থা পুরো সময়জুড়ে জাহাজগুলোকে ট্র্যাক করতে সক্ষম হয়।

সূত্রটি বলেছে, ‘হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর পূর্ণ নজরদারি আছে। এখানে গোপনে অভিযান চালানোর চেষ্টা শুধু নিষ্ফলই নয়, বিপজ্জনকভাবে উস্কানিমূলকও।’ আইআরজিসি মার্কিন ডেস্ট্রয়ারের পিছু হটার একটি ভিডিওও প্রকাশ করেছে।

উল্লেখ্য, এই ঘটনাটি ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনার একই সময়ে ঘটেছে বলে ইরান দাবি করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইআরজিসির ভিডিও প্রকাশ

ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ

Update Time : ০৪:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬