০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

পাকিস্তানে আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা সংস্থা রুয়েত-এ-হিলাল জানিয়েছে, আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

বিশেষজ্ঞ জ্যোতির্বিদদের বরাত দিয়ে শনিবার (২ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ও ১৭ মে-এর মধ্যবর্তী রাত ১টা ১৫ মিনিটে নতুন চাঁদ দেখা যাবে। ১৭ মে (২৯ জিলকদ) সন্ধ্যা নাগাদ চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টার বেশি। ফলে আবহাওয়া পরিষ্কার থাকলে সেদিন জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদন মতে, সেই হিসাবে ১৮ মে হবে জিলহজ্ব মাসের প্রথম দিন এবং আগামী ২৭ মে পাকিস্তানে ঈদুল আজহা পালিত হবে। তবে যদি ১৭ মে নতুন চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ পূর্ণ হবে। এই হিসাবে ১৯ মে হবে জিলহজ মাসের প্রথম দিন এবং ঈদুল আজহা পিছিয়ে ২৮ মে উদযাপিত হবে।

তবে পাকিস্তানে ঈদের তিারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রুয়েত-এ-হিলাল কমিটি। এর আগে, রুয়েত-এ-হিলাল গবেষণা পরিষদ পূর্বাভাস দিয়েছিল, ২৭ মে ঈদুল আযহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরিষদের মহাসচিব খালিদ আইজাজ মুফতি বলেন, বৈজ্ঞানিক তথ্য-উপাত্তা দেখাচ্ছে যে, ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

এর আগে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপন হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানের বর্তমান হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা পালিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

Update Time : ০১:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬