১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘অন্তরাত্মা’

  • Reporter Name
  • Update Time : ০২:১৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ Time View

বিনোদন রিপোট।

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’ গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল। এর মধ্যে ‘বরবাদ’ যেমন বক্স অফিসে সুপারহিট তকমা পেয়েছে, তেমনি প্রয়োজনীয় প্রচারণার অভাবে দর্শক টানতে ব্যর্থ হয় ‘অন্তরাত্মা’। কার্যত মুখ থুবড়ে পড়ে ছবিটি। কোনো প্রকার প্রচারণা ছাড়াই কয়েক বছর আগের নির্মিত সিনেমাটি হঠাৎ প্রেক্ষাগৃহে আসায় দর্শক তা সেভাবে গ্রহণ করেননি। তবে এবার ভিন্ন পথে হাঁটছে সিনেমাটি। আজ বৃহস্পতিবার থেকে সিনেমাটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ দেখা যাবে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। ‘অন্তরাত্মা’ সিনেমাটির শুটিং হয়েছিল চার বছর আগে ২০২১ সালে। ওই বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও অজানা কারণে তা আটকে যায়। এই বছর রোজার ঈদে হঠাৎ করেই সিনেমাটির মুক্তির ঘোষণা আসে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে শাকিব খান ও দর্শনা বণিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীর মতো গুণী অভিনেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

ওটিটিতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘অন্তরাত্মা’

Update Time : ০২:১৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫