০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কবর খুঁড়তে গিয়ে প্রাণ গেল দুজনের

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) ও মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রী মারা গেলে তার দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবক ও স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবর ঢাকার কাজে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিট সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই শিটে বিদ্যুৎ প্রবাহিত হলে সেখানে উপস্থিত কয়েকজন বিদ্যুতায়িত হন।

পরে ঘটনাস্থলেই নুরু মিয়া ও সানাউল্লাহর মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নেয়ামতপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কবর খুঁড়তে গিয়ে প্রাণ গেল দুজনের

Update Time : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬