কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে তার মা বাদী হয়ে রাব্বি নামের স্থানীয় এক যুবকের নামোল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। উপজেলার পূর্ব চিলা গ্রামে এ ঘটনা ঘটে।
মামলায় বলা হয়েছে, একই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শুক্রবার গভীর রাতে ঘরে সিঁধ কেটে প্রবেশ করে ওই তরুণী শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে তার চিৎকারে রাব্বি সটকে পড়ে। রাব্বি ধানখালী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 






















