১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ হারালেন ব্যবসায়ী

  • Reporter Name
  • Update Time : ০৬:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৩ Time View

সবুজদিন রিপোর্ট।।

কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে কায়সার আলী (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কায়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী কায়সার আলী সকালে মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল সংগ্রহ করতে যান। একপর্যায়ে তিনি গাছে ওঠে কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত হাতে থাকা কাস্তে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান তিনি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাশুড়ি–জামাইয়ের ‘অবৈধ সম্পর্ক’ দেখে ফেলায় গৃহবধূকে হত্যার অভিযোগ

কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ হারালেন ব্যবসায়ী

Update Time : ০৬:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬