০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে দোকানের ৪০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই

  • Reporter Name
  • Update Time : ০৪:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১১১ Time View

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দোকানে থাকা প্রায় ৪০ লাখ টাকার বিভিন্ন ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন দোকানের মালিক।
শনিবার (৭ মার্চ) ভোরে উপজেলার হাজি আকবর আলী সুপার মার্কেটের ‘নেহা ইলেকট্রিক’ নামের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, শনিবার সকাল প্রায় ৬টার দিকে মার্কেটের আশপাশের কয়েকজন ব্যবসায়ী দোকান খুলতে এসে দেখতে পান ‘নেহা ইলেকট্রিক’ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণ পর দোকানের ভেতরে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করেন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ ইলেকট্রিক মালামাল পুড়ে যায়।
দোকানের স্বত্বাধিকারী সেকেন্দার আলী জানান, দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ৪০ লাখ টাকার ইলেকট্রিক মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আমাদের সদস্যদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কালীগঞ্জে দোকানের ৪০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই

Update Time : ০৪:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬