১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামের এক প্রেমিক নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলি

সোমবার (২৯ জুন) সকালে পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২০) একই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকা নাইমা জাহান ও নিহতের বন্ধু আরিয়ান খান মাহিদকে গ্রেফতার করেছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে নাইমা জাহানের সঙ্গে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা ঢাকায় আবাসিক হোটেলে কয়েকবার রাত্রীযাপন করেন। সম্প্রতি ওষুধ সেবন করে নাইমার তিন মাসের গর্ভের ভ্রূণ নষ্ট করেন সিয়াম। পরে নাইমা বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা শুরু করে। এরমধ্যে তাকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেন সিয়াম। টাকা জোগাড় করতে না পারলেও রোববার রাতে সিয়ামের পুরনো বাড়িতে আসেন প্রেমিকা। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা ও আরিয়ান রাত্রীযাপন করেন।

ভোরে সিয়াম নাইমাকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বন্ধু আরিয়ান। সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও দুজনকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসাইন। তিনি বলেন, অভিযুক্ত নাইমা জাহানকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। মূলত তারা দুজন প্রেমিক-প্রেমিকা। আমরা এ ঘটনার আদ্যোপান্ত খতিয়ে দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতের উদ্বেগ সত্ত্বেও তিস্তা প্রকল্পে ঢাকাকে সমর্থন চীনের

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

Update Time : ০৩:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬