১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: পিস্তল গুলিসহ গ্রেফতার ৪

  • Reporter Name
  • Update Time : ০৬:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

কুমিল্লায় স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমকে গুলিবিদ্ধের আলোচিত ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

গ্রেফতারকৃতরা হলেন- কাটাবিল এলাকার আসিফ (২৬), আশিক (৩৫), ইমন (১৯) এবং শ্রাবণ (২২)।

পুলিশ জানায়, গত ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপের’ মধ্যে উত্তেজনা শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে দুইপক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময় ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পথচারী শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়।

ঘটনার পরপরই কুমিল্লা জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপে অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়। জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের তৎপরতায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানা এলাকা থেকে জামসেদ হোসেন শ্রাবণকে ১টি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড বুলেটসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অন্য ৩ আসামিকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কাটাবিল এলাকায় গোলাগুলির ঘটনায় জড়িত সব সন্ত্রাসীদের গ্রেফতারের আওতায় আনা হবে। সেখানে মাদক সন্ত্রাস চাঁদাবাজি নির্মূলে পুলিশ কাজ করছে। শীর্ষ সন্ত্রাসী অপু ও সাব্বিরসহ ওই এলাকার সব আলোচিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতের উদ্বেগ সত্ত্বেও তিস্তা প্রকল্পে ঢাকাকে সমর্থন চীনের

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: পিস্তল গুলিসহ গ্রেফতার ৪

Update Time : ০৬:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬