০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ড. মারুফের অভিনন্দন

  • Reporter Name
  • Update Time : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়। কমিটির ৭জন যুগ্ম আহ্বায়ক হচ্ছে, সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহ্‌সান মুন্সি, ওসমান গণি ভূইয়া ও সুফিয়া খাতুন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন এক অভিনন্দন বার্তায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমকে আহ্বায়ক করে নবগঠিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

ড.খন্দকার মারুফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আহ্বায়ক আবুল হাশেমের নেতৃত্বে আগামী দিনে কুমিল্লা উত্তর জেলা বিএনপি, ৭টি উপজেলা এবং ২টি পৌর বিএনপিকে আরও শক্তিশালী ও তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, নবনিযুক্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। আবুল হাশেম ৪ মেয়াদে গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। একজন সমাজসেবী হিসাবে এলাকায় তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকালে আবুল হাশেম চেয়ারম্যান জেল-জুলুম, নিপীড়ন উপেক্ষা করে আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।

বর্তমান আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সন্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুর্গত মানুষের প্রয়োজনে সব রকম সহায়তা দিচ্ছে সরকার : জ্বালানি প্রতিমন্ত্রী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ড. মারুফের অভিনন্দন

Update Time : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬