পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
কেন্দ্রীয় জাপানেতা ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি
মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেছেন, কোন জোট ছাড়া জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনে অংশ নিবে না এবং সেটা অদৃশ্য শক্তির সাথেও হতে পারে। বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে
জাতীয় পার্টিকে সংগঠিত ও গতিশীল করতে সোমবার বিকালে উপজেলা ও পৌরসভা জাপার আয়োজনে
জাপা কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও
বলেন, যতই অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা ও অফিসে অগ্নিসংযোগ করা হোকনা কেন জাতীয়
পার্টিকে ধ্বংস করা যাবেনা। এ দেশের মাটি ও মানুষের সাথে জাপা’র নিবিড় সম্পর্ক রয়েছে। গত ৫
আগস্টের পর দেশের রাজনৈতিক পেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে,
অর্থনৈতিক অবস্থা নাজুক অবস্থায়। একশ্রেনীর মানুষের লুটপাট, দখলবাজী, চাঁদাবাজী, খুন-খারাপি
ও মব সৃষ্টিতে দেশের মানুষ আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে উঠেছে এটা বন্ধ করা জরুরী বলে তিনি মতামত
ব্যক্ত করেন। উপজেলা জাপা’র আহবায়ক গাজী শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও জাপানেতা
সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জাপার যুগ্ম-
সম্পাদক সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক সভাপতি গাজী আব্দুস সামাদ।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাংগঠনিক
সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপা নেতা ফারুক হোসেন, মাসুদুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গনি
সরদার, মীর আব্দুল গণী, কপিলমুনি ইউনিয়ন সভাপতি সরদার ফরিদ আহমেদ, লস্কর ইউনিয়ন
সভাপতি আব্দুল আজিজ মোল্যা, চাঁদখালী ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান, হরিঢালী ইউনিয়ন
সভাপতি মুনছুর গাজী, সম্পাদক সাদেক শেখ, যুগ্ন-সম্পাদক মাফিকুল মোড়ল, গদাইপুর ইউনিয়ন
সভাপতি সোহরাপ গোলদার, সম্পাদক মোবারক ঢালী, গড়ইখালী ইউপির সভাপতি আশিক মাহমুদ,
আব্দুর রাজ্জাক, দেবাশীষ সানা, শাহিন গোলদার, মঞ্জুরুল ইসলাম, শহিদুল ইসলাম ও কেএম রেজাউল
ইসলামসহ অনেকে।
Reporter Name 























