০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খোঁজ মিলছে না আলভীর, ধোঁয়াশায় পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪৮ Time View

বিনোদন ডেস্ক

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত অভিনয়শিল্পী জাহের আলভীর অবস্থান নিয়ে তৈরি হয়েছে রহস্য। গতকাল রোববার রাতে তিনি দেশে ফিরেছেন- এমন গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। পুলিশও নিশ্চিত করতে পারছে না তিনি বর্তমানে কোথায় রয়েছেন।
আলভী ও ইকরার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, রোববার বিকেলে নেপাল থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান জাহের আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর একজনের সহায়তায় তিনি সেখান থেকে বের হয়ে যান বলে জানা গেছে। তবে তার ফোন, ফেসবুকসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় দেশে ফেরা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।
গতকাল দুপুরে আলভী জানিয়েছিলেন, তিনি শুটিং শেষে নেপাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকায় ফিরবেন এবং ফিরে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিন্তু দেশে ফিরে থাকলেও এ পর্যন্ত তিনি কোনো বক্তব্য দেননি। সন্ধ্যার পর থেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে; ব্যক্তিগত ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠদের কেউ কেউ মনে করছেন, এভাবে গা ঢাকা দিলে তার পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাদের মতে, ইকরার মৃত্যুর আগে কী ঘটেছিল- সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া জরুরি।
বলা দরকার, ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী অভিনেতা জাহের আলভী এবং শাশুড়ি নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে। মামলার বাদী ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আলভীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এজাহারের কপি ইতিমধ্যে বিমানবন্দরের অভিবাসন পুলিশের কাছেও পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি যেহেতু দেশের বাইরে আছেন, যাতে দেশে আসার পর দ্রুত গ্রেপ্তার করা যায়।

মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ বলেন, ‘একবার শুনি আলভী দেশে আসছে, একবার শুনি আসেনি- ধোঁয়াশা। আমাদের তদন্ত কার্যক্রম চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

খোঁজ মিলছে না আলভীর, ধোঁয়াশায় পুলিশ

Update Time : ০৩:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬