১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে শরীর ভালো রাখবে নানা স্বাদের ফলের সালাদ

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৭ Time View

লাইফস্টাইল ডেস্ক

বাঙালির চিরপরিচিত কাঁচা সবুজ সালাদ খেলে হবে না। প্রচুর ক্যালোরিতে ভরা ড্রেসিং মেশানো কায়দার সালাদ তো আরও নয়। বরং শরীর ভালো রাখতে রকমারি ফল দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের কিছু সালাদ।

সালাদ বলতে ভাত কিংবা রুটির সঙ্গে শসা, পেঁয়াজ, টসেটো খাওয়ার যে ধারণা এতদিন প্রচলিত ছিল, সেসব অনেকটা বদলে গেছে। দেশ-বিদেশে যেমন কায়দায় সালাদ খাওয়া হয়, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, রকমারি সস দিয়ে— সেভাবেই সালাদ জুড়েছে বাঙালির প্রতিদিনের ডায়েটেও। তবে গরমের দিনের কথা আলাদা।

এ সময়ে বেশি মাত্রায় ড্রেসিং দেওয়া সালাদ খেলে পেটের সমস্যা হতে পারে। তাই মৌসুমি নানা ফল দিয়ে সালাদ বানিয়ে নেওয়া যায়। ফ্রুট সালাদ বলতে অনেকেই বোঝেন রকমরি ফল কুচিয়ে নিয়ে তাতে লবণ-গোলমরিচ মিশিয়ে দিলেই হলো। আদতে তা নয়; ফলের সালাদও বানানো যায় নানা কায়দায়, ভিন্নভাবে। তাতে মেশানো হয় আরও নানা উপকরণ। কোন ফলের সঙ্গে কী মেশালে স্বাদ বাড়বে, সে কৌশলও জেনে নিন।

মিষ্টি তরমুজের সঙ্গে চিজ ও পুদিনার সালাদ

মিষ্টি তরমুজের সঙ্গে নোনতা চিজ ও পুদিনাপাতা মেশালে তার স্বাদই অন্যরকম হয়। গরমের দিনে ইউরোপের নানা জায়গায় এমন সালাদ খাওয়া হয়। এটি বানাতে ২ কাপের মতো চৌকো টুকরো করে তরমুজ কেটে নিতে হবে, সঙ্গে লাগবে চিড় ও আধাকাপের মতো পুদিনাপাতা। একটি বড় পাত্রে তরমুজের টুকরোগুলো রেখে তার ওপর থেকে চিজ গ্রেট করে দিতে হবে। এবার পুদিনাপাতা, লেবুর রস ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ড্রেসিং তৈরি করে ফেলুন। তেল না দিতে চাইলে দই ফেটিয়েও দিতে পারেন। এই ড্রেসিং তরমুজের ওপর মাখিয়ে পরিবেশন করুন।

আর মিষ্টি খেতে যারা পছন্দ করেন, তাদের জন্য বিকল্প হতে পারে এই সালাদ। সবুজ ও কালো আঙুর, পানি ঝরানো টকদই, মধু, ভাজা আখরোট কুচি এবং সামান্য ভ্যানিলা এসেন্স মিশিয়ে তৈরি করা হয় এ সালাদ। টকদইয়ের সঙ্গে মধু ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। এতেই সালাদের ক্রিম তৈরি হয়। এবার আঙুরগুলো সেই ক্রিম দিয়ে মাখিয়ে ওপর থেকে কুঁচানো আখরোট ছড়িয়ে ফ্রিজে এক ঘণ্টা রেখে ঠান্ডা করে নিন। এরপর পরিবেশনের আগে সামান্য একটু মধু ছিটিয়ে দিন। এরপর পরিবেশন করুন।

আনারস ও শসার সালাদ

আনারসের টক-মিষ্টি স্বাদের সঙ্গে শসা মিশলে তা খেতে যেমন সুস্বাদু হয়, ঠিক তেমনই শরীরের জন্য পুষ্টিকর। গরমে এই সালাদ খেলে পানিশূন্যতা বা ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে না। এটি বানানো সহজ। এক কাপের মতো আনারসের টুকরো, খোসা ছাড়ানো শসার কিউব, ২ চামচ পেঁয়াজ কুচি, ২ চামচ লেবুর রস, সামান্য মসলা ও বিট লবণ নিন। এরপর আনারস ও শসার টুকরোগুলো মিশিয়ে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, লেবুর রস, বিট লবণ এবং চাটমসলা ছড়িয়ে মেখে নিন। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এর স্বাদ আরও বাড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ-যুবলীগের ৬ জন কারাগারে

গরমে শরীর ভালো রাখবে নানা স্বাদের ফলের সালাদ

Update Time : ০১:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬