০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ‘এক টাকায় বাজার’, সুবিধাবঞ্চিতদের পাশে তরুণরা

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১১৪ Time View

গাইবান্ধা প্রতিনিধি

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’। নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে আয়োজন করা হয়েছে প্রতীকী ‘এক টাকায় বাজার’। যেখানে মাত্র এক টাকার বিনিময়ে মিলেছে একটি পরিবারের ১৮ পদের ঈদ ও রান্নার সামগ্রী।
বুধবার বিকালে জেলা শহরের স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ অস্থায়ী বাজার আয়োজন করা হয়।
শহরের সুখশান্তি এলাকার গৃহবধূ গোলেজা খাতুন বলেন, ‘বাজারে যে হারে দাম বাড়ছে, তাতে এবার ঈদে পোলাপানরে নিয়া ভালো কিছু খাওয়ার আশা ছাইড়া দিছিলাম। কিন্তু আইজ ১ টাকা দিয়া ব্যাগ ভরা বাজার পাইলাম। ভাবতেই পারি নাই মুরগিও থাকবে ব্যাগের ভিতর।’
গাইবান্ধা শহরের পলাশপাড়ার বাসিন্দা দিনমজুর হেসকার আলী (৬২) বললেন, ‘ছাত্ররা নিজের ট্যাকা দিয়া হামারঘরোক এতো খরোচ করি দিলো, আল্লায় তামারঘরে ভালো করুক। হামরা গতোব্যার পাচি, এব্যারক্যা পানো’।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ছয় বছর ধরে সংগঠনের সদস্যরা নিজস্ব অর্থায়নে এমন আয়োজন করে আসছে।
সংগঠনটির সভাপতি সায়হাম রহমান বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাভোগী এসব মানুষ রিলিফ বা সাহায্য হিসেবে যাতে না মনে করে, ক্রেতা হিসেবে স্বাচ্ছন্দ্যে পণ্য ক্রয় করতে পারে, এজন্য এক টাকা মূল্যের মাধ্যমে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন চালিয়ে যাব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

গাইবান্ধায় ‘এক টাকায় বাজার’, সুবিধাবঞ্চিতদের পাশে তরুণরা

Update Time : ১০:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬