০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যালারিতে শাকিরার পাশে সেই ছেলেটা কে?

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১০ Time View

বিনোদন ডেস্ক

স্টেডিয়ামের গ্যালারিতে শাকিরাকে ঘিরে এক মুহূর্ত, আর সেটিই হয়ে উঠল সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে ঘিরে সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও, যেখানে দেখা যায় পপ তারকার গালে এক তরুণের চুমুর দৃশ্য।

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে এই ঘটনাটি ঘটে। গ্যালারিতে বসে খেলা উপভোগ করছিলেন শাকিরা। হঠাৎ সম্প্রচার ক্যামেরা তার দিকে ঘুরে যেতেই ধরা পড়ে সেই মুহূর্ত। আর তাতেই শুরু হয় জল্পনা-কল্পনা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই জানতে চান, শাকিরার পাশে থাকা সেই তরুণ আসলে কে? কেউ ভাবেন তিনি হয়তো ঘনিষ্ঠ বন্ধু কিংবা পরিবারের বিশেষ কেউ। তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া সেই তরুণ আর কেউ নন, শাকিরারই ছেলে।

ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জে’-র ম্যাচ দেখতে শাকিরা তার দুই ছেলে মিলান ও সাশাকে নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। ম্যাচের এক পর্যায়ে সম্প্রচার ক্যামেরা তার দিকে ঘুরে যায়। তখনই ছেলেদের একজনকে মায়ের গালে স্নেহের চুমু দিতে দেখা যায়। পারিবারিক এই মুহূর্তই পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে যারা অবগত নন, তাদের অনেকেই প্রথমে ভিডিওটি দেখে বিভ্রান্ত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটির নানা ব্যাখ্যা ও মন্তব্যও দেখা যায়। পরে শাকিরার দুই ছেলের পরিচয় সামনে এলে জল্পনার অবসান ঘটে।

শুধু এই একটি দৃশ্যই নয়, ম্যাচ চলাকালে আরেকবার ক্যামেরায় ধরা পড়ে শাকিরার পারিবারিক মুহূর্ত। তখন তাকে দুই ছেলের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দর্শকদের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিতেও দেখা যায়। স্টেডিয়ামের সেই পারিবারিক মুহূর্তই শেষ পর্যন্ত ম্যাচের বাইরের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গ্যালারিতে শাকিরার পাশে সেই ছেলেটা কে?

Update Time : ১১:৫৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬