১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে বসেই বিএনপি নেতার ইয়াবার কারবার, ক্রেতা সেজে গেলেন ডিএনসি কর্মকর্তারা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১০৯ Time View

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

ইয়াবা ও নগদ টাকাসহ স্থানীয় বিএনপি নেতা মো. এনামুল (৪৫) হককে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)।
বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. এনামুল (৪৫) ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এনামুল তার ঘরের দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। অভিযোগ রয়েছে, তার বাড়িতে প্রতিদিন বহিরাগতরা এসে ইয়াবা কিনত। বাড়ির অন্যান্য সদস্যরা একাধিকবার প্রতিবাদ সত্ত্বেও তিনি বিক্রয় বন্ধ করেননি।
অভিযানের সময় ডিএনসির কর্মকর্তারা ছদ্মবেশে তার কাছে ইয়াবা কিনতে যান। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা এনামুলের ঘরে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ঘরে বসেই বিএনপি নেতার ইয়াবার কারবার, ক্রেতা সেজে গেলেন ডিএনসি কর্মকর্তারা

Update Time : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬