১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়তে কাজ চলবে: এমপি নোমান

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ২৮২ Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘জনগণের রায়ে আমি যে দায়িত্ব পেয়েছি, তা যথাযথভাবে পালনে বদ্ধপরিকর। চট্টগ্রাম-১০ আসনের উন্নয়ন এবং শহরকে বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাব।’
বেসরকারি সংস্থা অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটির (ওডিএমএস) উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাব ব্যাংকুয়েট হলে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে কী-নোট বক্তা বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া পরিচ্ছন্ন, সবুজ ও দুর্যোগ সহনশীল শহর গঠনের ধারণা তুলে ধরেন।
তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈজ্ঞানিক পরিকল্পনার বিকল্প নেই। নবনির্বাচিত সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা চট্টগ্রামকে দুর্যোগ সহনশীল শহরে রূপান্তর করতে পারে।
ওডিএমএস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ফ্যাকাল্টির সাবেক ডিন অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিইও এম আর চৌধুরী মিল্টন।
আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী, বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য ড. ওবায়দুল করিম, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়তে কাজ চলবে: এমপি নোমান

Update Time : ০৪:২৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬