০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাচাতো ভাইয়ের মৃত্যু শোক বুকে নিয়েই ফাইনাল জয় করলেন ইশান

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক

ফাইনাল ম্যাচের আগে ভয়াবহ ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে যেতে হয়েছে ইশান কিশানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মাত্র দুই দিন আগে এক সড়ক দুর্ঘটনায় তার চাচাতো ভাই ও ভগ্নিপতির মৃত্যু হয়।
ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’-র এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার এই দুর্ঘটনা ঘটায় কিশানের বাবা প্রণব পাণ্ডে আহমেদাবাদে গিয়ে ফাইনাল ম্যাচটি দেখতে পারেননি। পরিবারের পাশে থাকার জন্য কিশানও যেতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বকাপ ফাইনালের দায়িত্বের কারণে তা সম্ভব হয়নি।
ফাইনালের আগে প্রণব পাণ্ডে বলেন, ‘ভয়াবহ একটা ঘটনা ঘটেছে। আমরা খুব বড় বিপদের মধ্যে আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই গভীর শোকে আছি। ইশান আমাদের কাছে আসতে চেয়েছিল, কিন্তু ফাইনালের কারণে সে ফিরতে পারেনি। সে ভীষণ ভেঙে পড়েছে।’
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের আগের অনুশীলনেও কিশানকে স্বাভাবিক প্রাণবন্ত দেখা যায়নি। সাধারণত যেভাবে তিনি দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন, সেদিন তেমনটা করেননি। ভারতীয় দলের কয়েকজন সতীর্থ এসে তাকে সান্ত্বনা দেন।
তবে ব্যক্তিগত শোকের ভার নিয়েও ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন কিশান। তিন নম্বরে ব্যাট করতে নেমে নির্ভীক ভঙ্গিতে মাত্র ২৫ বলে ৫৪ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
অর্ধশতক পূর্ণ করার পর তিনি আকাশের দিকে ব্যাট তুলে ধরেন, যা অনেকেই তার প্রয়াত স্বজনদের স্মরণ করার ইঙ্গিত হিসেবে দেখেছেন।
ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিশান। আউটফিল্ডে দুটি অসাধারণ ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র ও টিম সেইফার্টকে বিদায় করেন তিনি।
পুরো আসরে নয়টি ইনিংসে ৩১৭ রান করে কিশান ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

চাচাতো ভাইয়ের মৃত্যু শোক বুকে নিয়েই ফাইনাল জয় করলেন ইশান

Update Time : ০২:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬