০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চোট থেকে ফিরে ছন্দহীন মেসি

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭০ Time View

অনলাইন ডেস্ক
চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। সমর্থকদের প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু মাঠের খেলায় তার প্রভাব তেমন দেখা গেল না। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে নতুন মৌসুম শুরু করল ইন্টার মায়ামি।
রবিবার বাংলাদেশ সময় সকালে এমএলএস লিগের নিজেদের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির (এলএএফসি) মুখোমুখি হয় মায়ামি। তবে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে দলটি। তিন গোলের মধ্যেই দুইটাই হয়েছে বিরতির পর।
ম্যাচের ৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যায় এলএএফসি। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির উইঙ্গার গ্যাবনের খেলোয়াড বউয়াঙ্গা। পরে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে মায়ামির জালে আরেকবার বল পাঠিয়ে দেন অরদাজ। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
আর্জেন্টাইন তারকা মেসি গত ৭ ফেব্রুয়ারি ইকুয়েডরে একটি প্রীতিম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর থেকেই তার ফিটনেস নিয়ে শঙ্কা দেখা দেয়। আজকের ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে একটি সহজ সুযোগ পেয়েও গোল করতে পারেননি। পুরো ম্যাচেই তাকে কিছুটা ধীর ও ছন্দহীন দেখিয়েছে।
এই ম্যাচটি ছিল লিগের সবচেয়ে শক্তিশালী দুই দলের মুখোমুখি লড়াই। অনেকেই একে দেখছিলেন দুই সেরা তারকার দ্বৈরথ হিসেবে। একদিকে মেসি, অন্যদিকে লস অ্যাঞ্জেলসের দলে নেতৃত্ব দিচ্ছিলেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন। শেষ পর্যন্ত এই তারকাযুদ্ধে হাসি ফুটেছে সনের মুখেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

চোট থেকে ফিরে ছন্দহীন মেসি

Update Time : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬